Sensitive skin, তাই বলে পুজোয় মেকআপ করবেন না? এমন ত্বকের যত্ন নেবেন কী ভাবে?
Sensitive Skin-এর অধিকারী হলে বিশেষ যত্নের প্রয়োজন হয়। একটুতেই ত্বকে লালচে ভাব, চুলকানি বা জ্বলুনি— এই ধরনের সমস্যা স্পর্শকাতর ত্বকের অন্যতম প্রধান লক্ষণ। এমন ত্বকে মেকআপ কিংবা নতুন কোনও স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করা মানে একপ্রকার ঝুঁকি নেওয়া। তাই বলে উৎসবের দিনে মেকআপ করবেন না? ডার্মাটোলজিস্টরা বলছেন, সঠিক জীবনযাপন এবং সমস্যা অনুযায়ী স্কিনকেয়ার রুটিন মেনে চললে সেন্সিটিভ স্কিনের ব্যারিয়ার মজবুত করে তোলা সম্ভব।
১. স্কিনকেয়ার রুটিন যতটা সম্ভব সহজ রাখুন
-
কম প্রোডাক্ট ব্যবহার: একের পর এক সিরাম, অ্যাক্টিভ উপাদান বা সুগন্ধিযুক্ত প্রোডাক্টের লেয়ারিং ত্বকের ইরিটেশন বাড়িয়ে দেয়।
-
মাইন্ডফুল ক্লিনজ়িং: ত্বকের নিজস্ব তেল ধরে রাখতে মাইল্ড ও কম ফেনাযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন। দানাদার স্ক্রাব পুরোপুরি এড়িয়ে চলুন।
-
ময়েশ্চারাইজ়ার: মুখ ধোয়ার পরে সেরামাইড, গ্লিসারিন, স্কোয়ালেন বা হায়ালুরোনিক অ্যাসিড-সমৃদ্ধ ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন, যা স্কিন ব্যারিয়ার মেরামত করতে সাহায্য করে।
২. অ্যাক্টিভ উপাদান ব্যবহারের আগে সাবধান
-
একটি করে প্রোডাক্ট: ভিটামিন সি, নিয়াসিনামাইড বা আলফা-হাইড্রক্সি অ্যাসিডের মতো উপাদান যুক্ত করার সময় একবারে একটিই ট্রাই করুন।
-
বাফারিং টেকনিক: রেটিনয়েড বা ভিটামিন এ ব্যবহারের ক্ষেত্রে একেবারে সামান্য পরিমাণ প্রোডাক্ট বেছে নিন এবং ময়েশ্চারাইজ়ার বা ক্রিমের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। চিকিৎসাবিজ্ঞানে এই পদ্ধতিতে ‘বাফারিং’ বলা হয়।
৩. ত্বকের সুরক্ষায় প্রতিদিন সানস্ক্রিন
-
মিনারেল-যুক্ত সানস্ক্রিন: সেন্সিটিভ স্কিনের জন্য জিঙ্ক অক্সাইড-যুক্ত ভালো মানের মিনারেল সানস্ক্রিন সবচেয়ে নিরাপদ।
-
লাইফস্টাইল ফ্যাক্টর: খুব গরম জলে স্নান করা এড়িয়ে চলুন, নরম সুতির পোশাক পরুন এবং মানসিক চাপ ও দূষণ থেকে ত্বককে বাঁচিয়ে রাখুন।
ত্বকের ধরন অনুযায়ী মেকআপ প্রসাধনী বেছে নিন। সেন্সিটিভ স্কিনের জন্য বিশেষ ফর্মুলা-যুক্ত প্রডাক্ট কিনতে পাওয়া যায়। নিজের ত্বক কেমন তা যদি বুঝতে না পারেন সে ক্ষেত্রে অবশ্যই ডার্মাটোলজিস্ট-এর পরামর্শ নিতে হবে।