গোলাপী মোজা পরে আজ মাঠে উরুগুয়ে, কেন এই বিশেষ উদ্যোগ?
সায়ন সেনগুপ্ত, কলকাতা: কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অক্টোবরের দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল (India Vs Uruguay) । যেখানে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই আজ সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অক্টোবরের দ্বিতীয় ফ্রেন্ডলী ম্যাচে নামবে ভারতীয় ফুটবল দল (India Vs Uruguay) । যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে দুইবারের বিশ্বজয়ী উরুগুয়ে ফুটবল দল। বলাবাহুল্য, গত কয়েক সপ্তাহ সদ্য বিশ্বকাপ খেলা পানামা ও ব্রাজিলের বিরুদ্ধে খেলতে নেমেছিল ব্লু-টাইগার্সরা। কান্তিরাভার বুকে তারা পানামাকে আটকে দিলেও পাঁচবারের বিশ্বজয়ীদের বিরুদ্ধে তা সম্ভব হয়নি। চারটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল সেই ফুটবল ম্যাচ।
তবে ভারতীয় ফুটবলারদের পারফরম্যান্স কিছুটা হলেও খুশি করেছে ফুটবলপ্রেমীদের। সেই ম্যাচের হ্যাংওভার এখনও রয়ে গিয়েছে সকলের মধ্যে। এসবের মাঝেই আজ সন্ধ্যায় সদ্য বিশ্বকাপ খেলা আরেকটি দলের বিরুদ্ধে নামবে খালিদ জামিলের ছেলেরা। উরুগুয়ে। গত ব্রাজিল ম্যাচের পর এখন এই ম্যাচ নিয়ে ও ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে ফুটবল অনুরাগীদের মধ্যে। তবে আজকের এই ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নয়া নিদর্শন রাখতে চলেছে উরুগুয়ে ফুটবল দল। জানা গিয়েছে, আজ গোলাপী মোজা পরিধান করেই যুবভারতীর বুকে নামতে চলেছে দিয়াগো ফরলানের ছেলেরা।
কিন্তু উরুগুয়ের জার্সি নীল হলেও হঠাৎ কেন গোলাপী মোজা পড়ে মাঠে নামবেন ফুটবলাররা? জানা গিয়েছে, মূলত স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধিতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে বিশ্বজয়ী এই ফুটবল দলের তরফে। যা রীতিমতো প্রশংসা কুড়োতে শুরু করেছে গোটা বিশ্বের ফুটবল ভক্তদের মধ্যে।
Essential Business Intelligence, Sharp Market Insights, Practical Personal Finance Advice, Daily Fuel, Gold and Silver Prices and Latest Stories – On Kolkata24x7 Business