Ei Samay Puja Podcast | পর্ব ৬: পর্তুগিজরা না এলে রসগোল্লা পেত না বাঙালি?
সপ্তমী সন্ধ্যায় মাকড়দহের মিষ্টির দোকানে গরম গরম রসগোল্লা আর কালোজামে কামড় বসাতেই শুরু হলো বাঙালির মিষ্টি নিয়ে জোর আড্ডা। বাঙালি কি বরাবরই রসগোল্লা-সন্দেশের ভক্ত ছিল? রাজা রামমোহন রায়ও কি আদৌ কোনোদিন রসগোল্লার নাম শুনেছিলেন?
পর্তুগিজদের হাত ধরে ছানা আসার আগে বাঙালি দেব-দেবী ও রসনাতৃপ্তির জন্য কী খেত? ঋগ্বেদের ‘অপুপ’, শ্রীমদ্ভাগবত গীতার ‘শশকুলি’, মহাভারতের ‘ক্রিসারা’ থেকে শুরু করে শ্রীচৈতন্যদেবের প্রিয় ‘গঙ্গাজলি’ নাড়ু—বাঙালির মিষ্টির সুপ্রাচীন ইতিহাস আর আকবরের আমলের সাড়ে চারশো বছরের এক ঐতিহ্যবাহী দুর্গাপুজো দেখার রোমাঞ্চ নিয়ে শুনুন ‘এই সময় অনলাইন’-এর পুজোর পডকাস্টের ষষ্ঠ পর্ব।