Lionel Messi Farewell Match: আজ আর্জেন্টিনার জার্সিতে শেষবার খেলবেন মেসি, কোথায় দেখবেন ম্যাচ? | Lionel Messi will play for Argentina for the last time, when and where to watch the match
কলকাতা: লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে তৈরি হয়েছে প্রবল উন্মাদনা। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই আর্জেন্টিনা জার্সিতে শেষ ম্যাচ খেলবেন ফুটবলের রাজপুত্র মেসি। ভারতীয় সময় ৭ অক্টোবর ভোরে, বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মাস মনুমেন্টালে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
প্রায় ২১ বছরের কেরিয়ারে আর্জেন্টিনাকে সব ধরণের ট্রফিই দিয়েছেন মেসি। ম্যাচটিকে ইতিমধ্যেই বলা হচ্ছে ‘দ্য লাস্ট ট্যাংগো’। তাঁর বিদায়কে স্মরণীয় করার জন্য ইতিমধ্যেই ২০২২ সালের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। আর্জেন্টিনার হয়ে মেসির কেরিয়ার অসাধারণ সাফল্যে ভরা। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফাইনালিসীমা – তিনই এসেছে মেসির সময়ে। জাতীয় দলের হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন তিনি। এই মুহূর্তে মেসি আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলাও ফুটবলার।
২০২২ বিশ্বকাপ জয়ের পর ২০২৬ বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। কিন্তু হেরে যায় স্পেনের কাছে। কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মেসি। এর কিছুদিন পরেই প্রয়াত হন মেসির বাবা হোর্হে। তারপরেই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। তিনটি ডায়রির পাতা সোশাল মিডিয়াতে পোস্ট করে তিনি জানান অবসরের কথা। এরপরেই আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন চেয়েছিল মেসিকে একটা ফেয়ারওয়েল ম্যাচ উপহার দিতে। তাই এই ম্যাচে মেসির খেলার সিদ্ধান্ত জানানো হয়। সেই মতোই আজ শেষবার নীল-সাদা জার্সিতে নামবেন লিওনেল মেসি।
কোথায় দেখবেন মেসির শেষ ম্যাচ ?
আগামীকাল, বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে ৪টে নাগাদ মাঠে নামবেন মেসি। আর্জেন্টিনার এই ম্যাচে প্রতিপক্ষ বেনিন। এই মুহূর্তে ফিফা ক্রমতালিকার ২ নম্বর স্থানে আর্জেন্টিনা। ৮৯ নম্বর স্থানে আছে বেনিন। ভারতে এই ম্যাচের টিভি সম্প্রচার হবে না তবে ওটিটি প্ল্যাটফর্ম এ আপনি এই ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।