রাতভর ঠাকুর দেখা এবার আরও সহজ! ষষ্ঠী-নবমী কলকাতায় মিলবে রাতভর বেসরকারি বাস
পুজো আসছে, আর বাঙালির নাইটআউটের প্ল্যান থাকবে না, তা কি হয়? ছোট থেকে বড় সবার কাছেই রাত জেগে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তবে ব্যক্তিগত গাড়ি…
পুজো আসছে, আর বাঙালির নাইটআউটের প্ল্যান থাকবে না, তা কি হয়? ছোট থেকে বড় সবার কাছেই রাত জেগে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাঁরা বের হন না, তাদের অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় যানবাহন চলাচল নিয়ে। অনেক জায়গাতেই বন্ধ থাকে বাস সার্ভিস, অনেক জায়গায় অটো রুট বন্ধ করে দেওয়া হয়। ফলে ইচ্ছে না থাকলেও পায়ে হেঁটে ঠাকুর দেখতে হয় মানুষকে।
তাঁদের সুবিধার কথা মাথায় রেখেই এবার চলতি বছর থেকে বাস সার্ভিস দেবে বেসরকারি বাস সংগঠনগুলি। অর্থাৎ সারা রাত ধরে যাঁরা ঠাকুর দেখবেন, তাঁদের এখ গন্তব্য থেকে আরেক গন্তব্যে পৌঁছে দেবে এই বেসরকারি বাস পরিষেবা। ফলে নাইট আউটের প্ল্যান এবার অনেকটা সহজ ও সস্তা হতে চলেছে। বেসরকারি বাস পরিষেবা সংস্থাগুলি জানিয়েছে জানা যাচ্ছে পুজোয় ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রাতভর চলবে একাধিক রুটের বাস। এমনই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন বেসরকারি বাস সংগঠনগুলি বলছে, পুজোর কটা দিন স্বাভাবিকের তুলনায় যাত্রী চাপ থাকে অনেকটা বেশি। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত যত বাড়ে, প্যান্ডেলে ভিড়ও ততই বাড়তে থাকে দর্শনার্থীদের। এই ভিড় সামাল দিতেই রাতভর বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংগঠনগুলির পক্ষ থেকে।
অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক বলেন, ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সারা রাত বাস চলবে। পাশাপাশি যাত্রী চাপ ও পরিস্থিতি বুঝে বিভিন্ন রুটে বাড়ানো হবে বাসের সংখ্যা (Bus Service)। যাত্রী চাহিদা অনুযায়ী রাতের দিকে বাস পরিষেবা দেওয়ার বিষয়ে নজর দেওয়া হবে। এছাড়া চালক ও কর্মীদের পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তার বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
কোন কোন রুটে এই বেসরকারি বাস চলবে সে বিষয়ে বিস্তারিত তথ্য না পাওয়া গেলেও বলা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ রুটগুলির দিকেই নজর দেওয়া হচ্ছে। সারা রাত যেমন বাস চালনো হবে, তেমনই অতিরিক্ত বাসও সেই সময় রাস্তায় নামবে।