মহিলাদের ইচ্ছাতেই শুরু পুজো, উদ্যোক্তা স্থানীয় যুবকেরাই
সমীর মণ্ডল, মেদিনীপুর
পুজো এলেই অন্য গ্রামের মণ্ডপে ছুটতে হতো। পাঁচ-সাত কিলোমিটার পথ পেরিয়ে অঞ্জলি দিতে যেতে হতো গ্রামবাসীদের। দুর্গাপুজো নিয়ে আলোচনা হতো, স্বপ্নও দেখতেন স্থানীয়রা। কিন্তু তা আর বাস্তবের রূপ পেত না। গ্রামের মহিলাদের সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে এ বার প্রথম দুর্গাপুজোর আয়োজন করা হচ্ছে। স্থানীয় যুবকেরাই পুজোর উদ্যোক্তা। পুজোকে ঘিরে এখন থেকেই উৎসব শুরু হয়ে গিয়েছে মেদিনীপুরের শোলকামারি গ্রামে।