Indian Railways: ট্রেনে বস্তাবোঝাই লাগেজ নিয়ে যাচ্ছেন? 'ফ্রি' নয়, জানেন কি দিতে হতে পারে মোটা জরিমানা! - Bengali News | Did You Know Indian Railways Also Have Rules for Extra Baggage, Here is How much You Have to give Penalty for Extra Luggage - 24 Ghanta Bangla News
Home

Indian Railways: ট্রেনে বস্তাবোঝাই লাগেজ নিয়ে যাচ্ছেন? ‘ফ্রি’ নয়, জানেন কি দিতে হতে পারে মোটা জরিমানা! – Bengali News | Did You Know Indian Railways Also Have Rules for Extra Baggage, Here is How much You Have to give Penalty for Extra Luggage

Spread the love

ট্রেনে কত কেজির সামগ্রী ফ্রি-তে নিয়ে যেতে পারেন?

বিমানের মতো ট্রেনেও একটি নির্দিষ্ট ওজনের মালপত্র নিয়ে যাওয়া যায়। এর জন্য কোনও অতিরিক্ত ফি বা চার্জ দিতে হয় না। ট্রেনের বিভিন্ন শ্রেণিতে মালপত্র বহনের সীমাও আলাদা হয়। যদি আপনি এসি ফার্স্ট ক্লাসে যাতায়াত করেন, তবে ৭০ কেজি অবধি মালপত্র বা লাগেজ বহন করা যায়। এর জন্য কোনও অতিরিক্ত ফি দিতে হয় না। এসি ২-টায়ারের ক্ষেত্রে লাগেজের ওজন সীমা ৫০ কেজি। এসি ৩ টায়ার স্লিপার, এসি চেয়ার কার ও স্লিপার ক্লাসের ক্ষেত্রে ৪০ কেজি অবধি লাগেজ নিয়ে যাওয়া যায়। ২-ক্লাসের যাত্রীরা সর্বাধিক ২৫ কেজি অবধি লাগেজ বহন করা যায়।

এই নির্দিষ্ট সীমার বেশি ওজনের সামগ্রী বহন করলে, ন্যূনতম ৩০ টাকা লাগেজ ফি দিতে হবে।

তবে সেই ফি দিয়েও আপনি কিন্তু ইচ্ছামতো মালপত্র নিয়ে ট্রেনে উঠতে পারেন না। যদি আপনার কাছে এসি ফার্স্ট ক্লাসের টিকিট থাকে, তবে আপনি লাগেজ ফি দিয়ে সর্বাধিক ১৫০ কেজি অবধি মালপত্র বহন করতে পারেন।

এসি ২ টায়ার স্লিপার বা ফার্স্ট ক্লাসের ক্ষেত্রে অতিরিক্ত লাগেজ ফি দিয়ে সর্বাধিক ১০০ কেজি অবধি লাগেজ বা মালপত্র বহন করতে পারেন।

এসি ৩ টায়ার স্লিপার বা এসি চেয়ার কারের ক্ষেত্রে লাগেজ ফি দিয়ে সর্বাধিক ৪০ কেজি ওজনের মালপত্র বহন করতে পারেন।

স্লিপার ক্লাসের যাত্রীরা সর্বাধিক ৮০ কেজি এবং সেকেন্ড ক্লাসের যাত্রীরা সর্বাধিক ৭০ কেজি অবধি মালপত্র বহন করতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *