রাস্তায় দৌড়চ্ছে দলছুট হাতি, দুই পড়ুয়াকে কোলে নিয়েই ধানখেতে ঝাঁপ টোটোচালকের, বরাতজোরে রক্ষা
সূত্রের খবর, সোমবার সকালে গড়বেতা তিন নম্বর ব্লকের কুমারবাঁধ এলাকার বাসিন্দা প্রশান্ত হাঁসদা তাঁর টোটো নিয়ে বেরিয়েছিলেন। স্থানীয় সেকাশোল গ্রামের স্বামী বিবেকানন্দ শিশু নিকেতনের দুই পড়ুয়াকে নিয়ে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন তিনি। জানা গিয়েছে, তারা LKG এবং UKG-র পড়ুয়া। স্কুলে যাওয়ার সময়েই মঙ্গলপাড়া গ্রামের রাস্তায় একটি হাতিকে রাস্তা দিয়ে ছুটে আসতে দেখেন প্রশান্ত। দলছুট হাতিকে রাস্তা দিয়ে ছুটে আসতে দেখে ভিড় জমে যায় এলাকায়।