অঙ্গনওয়াড়ির চাল বিক্রির অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

অঙ্গনওয়াড়ির চাল বিক্রির অভিযোগ

Spread the love

উলুবেড়িয়ার রাজাপুর থানার বলরামপোতার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের চাল খোলা বাজারে বিক্রির অভিযোগ।বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন।সুপারভাইজারের কাছে নালিশও জানান তাঁরা। এর পরেই সুপারভাইজারের লিখিত অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাহেদা বেগম, কাকলি মিত্র ও শেখ মফিজুল। জানা গিয়েছে, সাহেদা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী, কাকলি সহায়িকা। আর মফিজুল স্থানীয় ব্যবসায়ী। মফিজুলের কাছেই ওই চাল বিক্রি করা হয়েছিল, এমনই অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *