স্যামুয়েলের জোড়া গোল, ব্রাজিলের কাছে ৪-০ গোলে হার ভারতের - 24 Ghanta Bangla News
Home

স্যামুয়েলের জোড়া গোল, ব্রাজিলের কাছে ৪-০ গোলে হার ভারতের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ হল লড়াই। আজ সন্ধ্যায় যুবভারতীর বুকে ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল ভারত (India Vs Brazil )। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল পাঁচবারের…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ হল লড়াই। আজ সন্ধ্যায় যুবভারতীর বুকে ফিফা ফ্রেন্ডলী ম্যাচে নেমেছিল ভারত (India Vs Brazil )। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল পাঁচবারের বিশ্বজয়ী ব্রাজিল। সম্পূর্ণ সময়ের শেষে ৪-০ গোলের ব্যবধানে পরাজিত হল ভারত। এদিন ব্রাজিলের জার্সিতে জোড়া গোল করে যান স্যামুয়েল লিনো। এছাড়াও একটি করে গোল করেন এস্তেভাও উইলিয়াম এবং পেদ্রো। এদিন ভারতীয় দল গোটা ম্যাচ জুড়ে একাধিকবার আক্রমণ করলেও গোলের মুখ খোলা সম্ভব হয়নি তাদের পক্ষে। তবে রায়ান উইলিয়ামসের পাশাপাশি মনবীরদের আক্রমনাত্মক ফুটবল কিছুটা হলেও খুশি করেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের।

ম্যাচের একেবারে প্রথম দিকেই গোলের সুযোগ এসে গিয়েছিল ব্রাজিলের কাছে। কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি এস্তেভাও উইলিয়াম। ঠিক মিনিট কয়েকের মধ্যেই ব্রাজিল গোল পোস্ট লক্ষ্য করে দুরপাল্লার শট নিয়েছিলেন আপুইয়া। তারপর ও একবার গোলের সুযোগ এসে গিয়েছিল ভারতীয় দলের কাছে। কিন্তু অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট হয়।

এদিন মাত্র চার মিনিটের মধ্যেই দুইটি কর্নার আদায় করে নিয়েছিল ভারতীয় দল। যদিও সুবিধা মেলেনি। ৮ মিনিটের মাথায় ভারতীয় রক্ষণে হানা দিয়ে দুরন্ত শট নিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। তবে হাত দিয়ে পরিস্থিতি সামাল দেন গুরপ্রীত সিং সান্ধু। ১৩ মিনিটের মাথায় আক্রমণে উঠে এসেছিলেন মনবীর সিং। কিন্তু আটকে গিয়েছিলেন ডিফেন্সে। পাল্টা আক্রমণে উঠে দুরন্ত শট নূন পেদ্রো। যদিও সেখান থেকে গোল আসেনি। তবে ২৪ মিনিটের মাথায় আসে বহু প্রতীক্ষিত গোল। ম্যাথিউসের পাস থেকে বল ধরে ভারতের ডি বক্সে ঢুকে পড়েছিলেন এস্তেভাও। সেখান থেকেই দুরন্ত শটে গোল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

তারপর ৪২ মিনিটের মাথায় মাঝমাঠ থেকে বল নিয়ে শট নিয়েছিলেন পেদ্রো। গুরপ্রীত আটকে দিতে গেলেও বল চলে গিয়েছিল গোলের মধ্যে। যারফলে ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধে প্রথমেই তিনটে বদল করে ব্রাজিল। ভিনিসিউস জুনিয়রদের তুলে নেন কার্লো আনচেলত্তি। ৫২ মিনিটের মাথায় দুরন্ত শট নিয়েছিলেন রায়ান উইলিয়ামস। কিন্তু বল লক্ষ্যে থাকেনি।

তারপর ৫৪ মিনিটের মাথায় মনবীর সিং উঠলেও খুব একটা সুবিধা করতে পারেননি। তারপর ৫৮ মিনিটের মাথায় স্যামুয়েল ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করে যান। ৬৯ মিনিটের মাথায় বিজয় ভার্গিসের বদলে আসেন পরমবীর‌। এছাড়াও পরবর্তীতে আরও একাধিক বদল আনেন কোচ খালিদ জামিল। ৯১ মিনিটের মাথায় প্রভসুখান সিং গিল দুরন্ত সেভ দিলেও শেষ রক্ষা হয়নি। অতিরিক্ত সময়ের একেবারে শেষ লগ্নে ফের গোল হজম করে ভারত। গোলদাতা স্যামুয়েল।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *