হাওড়া স্টেশনে মক ড্রিল
হাওড়া স্টেশনের নিরাপত্তা খতিয়ে দেখতে আয়োজন করা হল মক ড্রিল। গত ২৮ শে সেপ্টেম্বর করা হলো মক ড্রিল। বন্দে ভারত এক্সপ্রেসে এই মক ড্রিল চালানো হয়। এনএসজি এবং আরপিএফ এর যৌথ উদ্যোগে এই অপারেশন করা হয়েছিল। হাওড়া স্টেশনে প্রায় লক্ষ লক্ষ মানুষের যাতায়াত। তাই মক ড্রিলের মাধ্যেমে যাত্রীদের নিরাপত্তা খতিয়ে দেখছে এনডিআরএফ। ভবিষ্যতে বড় ধরনের বির্পযয় মোকাবিলা করতে এই পরীক্ষা করা হয়েছে। বিপর্যয়ের মধ্যে কিভাবে যাত্রীদের বাঁচানো যায় সেটাই হাতে কলমে করে দেখানো হয়।