৯/১১–র পরে ককপিটে বিশেষ কোড, তাতেও বিপত্তি! - 24 Ghanta Bangla News
Home

৯/১১–র পরে ককপিটে বিশেষ কোড, তাতেও বিপত্তি!

Spread the love

মঙ্গলবার গভীর রাতে দুবাই থেকে ইজ়রায়েলের তেল আভিভ যাওয়ার সময়ে মাঝ আকাশে ফ্লাই দুবাইয়ের ফ্লাইটের ককপিটে ছুরিকাহত হন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মছর। অভিযোগের তির কো–পাইলটের দিকে। মনে করা হচ্ছে, স্মিতকে আহত করে বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নাশকতার উদ্দেশ্য ছিল তাঁর। ওই আহত অবস্থায় ক্যাপ্টেন স্মিত যে ভাবে ভিতর থেকে ককপিটের দরজা খুলে দিয়েছিলেন, তার ভূয়সী প্রশংসা করেছেন পাইলটেরা। তাঁরা জানাচ্ছেন, ককপিটের ভিতরে দরজা খোলার যে সুইচ রয়েছে, তা ডান দিকে ঘোরালে খোলে, বাঁ দিকে ঘোরালে লক হয়ে যায়। আহত ও রক্তাক্ত অবস্থায় কো–পাইলটকে কাবু করে সেই দরজাই খুলে দিয়েছিলেন স্মিত। সেটা তিনি না করতে পারলে সেই বিমান ভেঙে পড়ত বলে আশঙ্কা পাইলটদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *