কম ছোটাছুটি, বেশি জিরোনো, কেন তরুণ সমাজ ও জেন জ়ি ঝুকছে ‘নোনাম্যাক্সিং’ ট্রাভেল ট্রেন্ডের দিকে?
ছুটি মানেই ভোর ৫টায় অ্যালার্ম দিয়ে ওঠা, একের পর এক দর্শনীয় স্থানে দৌড়দৌড়ি আর টিকমার্ক দেওয়া আইটিনারি? অন্তত নতুন প্রজন্মের কাছে ছুটির সংজ্ঞা এখন আর তা নয়। ব্যস্ত শহর জীবনের ইঁদুরদৌড় আর মানসিক ক্লান্তি বা ‘বার্নআউট’ (Burnout) থেকে বাঁচতে তারা এখন আপন করে নিচ্ছে এক নতুন ট্রাভেল ট্রেন্ড—’নোনাম্যাক্সিং’ (Nonnamaxxing)। ইতালীয় ভাষায় ‘নোনা’ (Nonna) শব্দের অর্থ ঠাকুমা বা দিদিমা। অর্থাৎ, কোনও তাড়া না রেখে, ঠাকুমা-দিদিমাদের মতো ধীর গতিতে, শান্তিতে ও প্রকৃতির ছন্দে জীবন উপভোগ করার ট্রেন্ডই হলো নোনাম্যাক্সিং। ইতালি ও গ্রিসের দীর্ঘায়ু মানুষদের ‘ব্লু জ়োন’ জীবনধারা থেকে অনুপ্রাণিত এই নতুন ভ্রমণ দর্শন।
কী ভাবে শুরু হলো এই ‘নোনাম্যাক্সিং’?
ইতালির সার্ডিনিয়া (Sardinia) বা গ্রিসের ইকারিয়া (Ikaria)-র মতো বিখ্যাত ‘ব্লু জ়োন’ অঞ্চলগুলোর প্রবীণ বাসিন্দারা কী ভাবে ১০০ বছরেরও বেশি সময় ধরে সুস্থ থাকেন, তা নিয়ে গবেষকদের অনুসন্ধানে উঠে এসেছে কিছু মূল জীবনচর্চা। সেখান থেকেই উৎপত্তি এই ট্রেন্ডের।
-
লোকাল খাবারের স্বাদ: কোনও ফাস্টফুড বা রেস্তোরাঁর তাড়া নয়, স্থানীয় খাবারের দোকান থেকে ধীরেসুস্থে খাওয়া অথবা কোনও স্থানীয় বাসিন্দার থেকে তাদের ঘরোয়া রান্নার রেসিপি শেখা।
-
হেঁটে ঘোরা: ছুটির দিনে কঠিন জিম ওয়ার্কআউট বাদ দিয়ে শহরের অলিগলি হেঁটে ঘুরে দেখা এবং প্রতিদিনের ছোটখাট কাজ নিজের হাতে করা।
-
ডিজিটাল ডিটক্স: সোশ্যাল মিডিয়ায় রিলস বা স্টোরি পোস্ট করার তাগিদ ভুলে স্মার্টফোন থেকে দূরে থেকে প্রকৃতির আনন্দ নেওয়া—কারণ কোনও ঠাকুমাকে কখনই ফোনে স্ক্রোলিং করতে দেখা যায় না!
1. FOMO ও মানসিক ক্লান্তি দূরীকরণ: জীবনের সব দিক সামলাতে গিয়ে তরুণ প্রজন্ম ক্রমাগত ‘বার্নআউট’-এর শিকার হচ্ছে। ছুটির দিনেও সব দর্শনীয় স্থান দেখার ‘ফিয়ার অব মিসিং আউট’ (FOMO) থাকলে ছুটি কাটেও ক্লান্তিকরভাবে।
2. প্রকৃত পুনরুজ্জীবন: ছুটির মূল উদ্দেশ্যই হলো নিজেকে বিশ্রাম দেওয়া ও সতেজ করা। নোনাম্যাক্সিং আপনাকে কোনো মানসিক চাপ ছাড়াই ভ্রমণের আসল সৌন্দর্য ও স্থানীয় সংস্কৃতি উপভোগ করতে সাহায্য করে।