স্বাদের মশলা বাগান বেলপাহাড়িতে? - 24 Ghanta Bangla News
Home

স্বাদের মশলা বাগান বেলপাহাড়িতে?

Spread the love

জানা গিয়েছে, জেলা জুড়ে ২৬০ হেক্টর জমিতে হলুদ, ৬০ হেক্টরে আদা, ২ হেক্টরে তেজপাতা, ৫৩ হেক্টরে রসুন, ৪৪ হেক্টরে ধনে, ১০ হেক্টর মেথি এবং প্রায় ১০২ হেক্টর জমিতে শুকনো লঙ্কার চাষ হয়েছে চলতি বছরে। ফলে ঝাড়গ্রামের ভৌগোলিক অবস্থানগত এবং বিভিন্ন জায়গায় মাটির চরিত্র ভিন্ন থাকায় এলাকা ভেদে মশলার চাষ ভালো হয়। জেলা উদ্যানপালন দপ্তরের এক আধিকারিক বলেন, ‘বেলপাহাড়িতে মসলা বাগান গড়ে তোলার মতো পরিবেশ রয়েছে। মশলা বাগান গড়ে উঠলে ভালোই উৎপাদন হবে।’ তবে, লবঙ্গ, এলাচ, দারুচিনি চাষের জন্য যে মাটি এবং আবহাওয়ার প্রয়োজন তা এই অঞ্চলে না থাকায় এই মশলা চাষের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *