Boat Race Returns After 12 Years | ১২ বছর পর চূর্ণী নদীতে ফিরল নৌকাবাইচ, উৎসবে বেনালি
দীর্ঘ ১২ বছর পর নদিয়ার হাঁসখালির বেনালিতে চূর্ণী নদীর বুকে ফিরল ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। দূর-দূরান্ত থেকে একাধিক প্রতিযোগী দল অংশ নেয় এই নৌকাবাইচে। মাঝিদের দাঁড় টানার ছন্দ আর বৈঠার তালে চূর্ণীর জলে জমে ওঠে টানটান প্রতিযোগিতা। বাংলার এই লোকায়ত ঐতিহ্য দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন হাজার হাজার মানুষ। দীর্ঘ অপেক্ষার পর নৌকাবাইচ ফিরে আসায় খুশি স্থানীয়রা।