বিপুল বেতন-বৈষম্যের উপর ছাঁটাইয়ের ধাক্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকেরা - 24 Ghanta Bangla News
Home

বিপুল বেতন-বৈষম্যের উপর ছাঁটাইয়ের ধাক্কা, বিকাশ ভবন অভিযানে কম্পিউটার শিক্ষকেরা

Spread the love

সংগঠনের সদস্য দক্ষিণ ২৪ পরগনার শিক্ষিকা পাপিয়া দাস বলেন, ‘আমরা এজেন্সির অধীনে রয়েছি। আগের ফেজ়গুলির মতোই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমরা। তাই আমাদেরও যেন সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নেওয়া হয়। ৩৭১৯ জনের পরিবার রয়েছে। পুজোর আগে ছাঁটাইয়ের চিঠি চলে এসেছে।’

আন্দোলনকারী নাসিরুদ্দিন লস্কর বলেন, ‘বাঁচার দাবিতে এসেছি। নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের। কিন্তু চাকরি চলে গেল। আমরা একই ভাবে নিয়োগ হয়েছি। তাহলে কেন এত কম টাকা পাব আমরা?’

খেয়াদহ হাইস্কুলের শিক্ষক শেখ সুজাউদ্দিন হালদার বলেন, ‘আমাদের পাঁচ বছর পরে সরকারি চুক্তিতে আনার কথা ছিল, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *