পুজোর আগেই বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে AC-TV-ফ্রিজ-Washing Machine-এর দাম বাড়ছে ৮% পর্যন্ত - 24 Ghanta Bangla News
Home

পুজোর আগেই বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে AC-TV-ফ্রিজ-Washing Machine-এর দাম বাড়ছে ৮% পর্যন্ত

Spread the love

গ্রাহকদের জন্য বড় ধাক্কা। পুজোর আগে এবার দাম বাড়তে চলেছে ইলেকট্রনিক্স পণ্যের। ১ অক্টোবর থেকেই লাগু হয়ে যাবে এই নতুন দাম। প্রায় ৮ শতাংশ পর্যন্ত…

iphone-price-hike-august-10-2026-new-leak

গ্রাহকদের জন্য বড় ধাক্কা। পুজোর আগে এবার দাম বাড়তে চলেছে ইলেকট্রনিক্স পণ্যের। ১ অক্টোবর থেকেই লাগু হয়ে যাবে এই নতুন দাম। প্রায় ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ইলেকট্রনিক্স জিনিসের দাম। এসি, এলিডি টিভি, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরের মত পণ্যের দাম একধাক্কায় এবার অনেকটাই বেড়ে যাবে। চলতি বছরে এই নিয়ে ৩ বার দাম বাড়ল এই সব পণ্যের। মোট ২৩ শতাংশ দাম বৃদ্ধি হয়েছে বলে রিপোর্টে দেখা যাচ্ছে।

কেন বাড়ছে দাম?

এই ধরণের ইলেকট্রনিক্স পণ্যের দাম বৃদ্ধির পিছনে রয়েছে বড় কারণ। জানা গিয়েছে অপরিশোধিত তেলের মতো কাঁচামালের ব্যাপক মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে তামা, ইস্পাত, অ্যালুমিনিয়ামের সরবরাহে টানাপোড়েন এই দাম বৃদ্ধির কারণ। তবে একটা বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে যে পুজোর আগেই হয়ত দাম বাড়ানো না হলেও, দিওয়ালি অর্থাৎ কালীপুজো থেকে দামবৃদ্ধির কবলে পড়বেন গ্রাহকরা। জানা গেছে, বেশিরভাগ ডিলার ও ডিস্ট্রিবিউটররা আগস্ট ও সেপ্টেম্বরের জন্য আগে থেকেই পণ্য মজুত করে রেখেছেন। এখনও প্রায় দেড় মাসের পুরনো স্টক রয়েছে তাঁদের কাছে। যার জেরে গ্রাহকরা দিওয়ালি পর্যন্ত পুরনো দামেই ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে পারবেন।

সবচেয়ে বেশি বাড়তে চলেছে এয়ার কন্ডিশনার বা এসির দাম। ঘর ঠান্ডা করার এই যন্ত্রের দাম ৫ থেকে ৮ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ওয়াশিং, মেশিন ফ্রিজ এবং এলইডি টিভির মতো পণ্যের দাম বাড়তে পারে ৩-৪ শতাংশ। ব্লু স্টার, গোদরেজ অ্যাপ্লায়েন্সেস, হায়ার, ডাইকিন এবং সুপার প্লাস্ট্রনিক্সের মতো সংস্থাগুলি ৪-১০ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছে। এলজি এবং বোশ হোম কমফোর্ট (হিটাচি) তাদের এসির দাম ৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে, প্যানাসনিক তাদের পণ্যের দাম বাড়ানোর বিষয়টি পর্যালোচনার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *