বিদায়বেলায় ‘ক্লাউড হাইওয়ে’! ভারত থেকে জাপান মেঘের ব্যান্ড, কতদিন দুর্যোগ বাংলায়? - 24 Ghanta Bangla News
Home

বিদায়বেলায় ‘ক্লাউড হাইওয়ে’! ভারত থেকে জাপান মেঘের ব্যান্ড, কতদিন দুর্যোগ বাংলায়?

Spread the love

কলকাতা: বর্ষার বিদায়বেলায় আবহাওয়া জুড়ে এক অদ্ভুত ও বিরল দৃশ্য! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বর্ষার শেষ লগ্নে পৌঁছেও রোজ ভিজছে বাংলা। এর মধ্যেই স্যাটেলাইট চিত্রে এক…

কলকাতা: বর্ষার বিদায়বেলায় আবহাওয়া জুড়ে এক অদ্ভুত ও বিরল দৃশ্য! উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বর্ষার শেষ লগ্নে পৌঁছেও রোজ ভিজছে বাংলা। এর মধ্যেই স্যাটেলাইট চিত্রে এক বিশাল মেঘের ব্যান্ড ধরা পড়েছে, যা নিয়ে চর্চা শুরু হয়েছে আবহাওয়া মহলে। স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছে, ভারতীয় উপমহাদেশ থেকে চিন হয়ে একেবারে জাপান পর্যন্ত বিস্তৃত রয়েছে বিশাল মেঘের একটি সুদীর্ঘ মহাসড়ক বা ‘ক্লাউড হাইওয়ে’। আর এই চিত্র দেখেই আবহাওবিদদের অনুমান, যাওয়ার সময় একেবারে মারকাটারি ‘পাওয়ার প্লে’ ব্যাটিং করতে পারে বর্ষা।

ইনসাট ও অন্যান্য স্যাটেলাইটের চিত্রে স্পষ্ট, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, বাংলাদেশ এবং সংলগ্ন বঙ্গোপসাগরের উপর থেকে ঘন মেঘের একটি আস্তরণ হিমালয় অঞ্চল ও চিনের উপর দিয়ে সোজা কোরিয়ার উপদ্বীপ ও জাপানের দিকে চলে গিয়েছে। দক্ষিণ এশিয়াকে পূর্ব এশিয়ার সঙ্গে যুক্ত করা এই দীর্ঘ মেঘের বিন্যাসকে বিজ্ঞানীরা ‘ক্লাউড হাইওয়ে’ হিসেবে চিহ্নিত করেছেন। বঙ্গোপসাগর ও পূর্ব ভারতের উপর প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস থাকার ফলেই এই বিস্তীর্ণ এলাকায় এমন মেঘের চাদর তৈরি হয়েছে।

ভারতের ওপর নতুন ওয়েদার সিস্টেম ও বাংলার আবহাওয়া

বর্ষা বিদায়ের মুখে এসে মধ্য ও পূর্ব ভারতের উপর একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ ছত্তীসগঢ় এবং সংলগ্ন ওড়িশার উপর অবস্থান করা এই নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছে। এর জেরে আগামী কয়েক দিনে মধ্য ও পূর্ব ভারতের পাশাপাশি উত্তর ভারতের সমতল এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৬ ও ২৭ সেপ্টেম্বর উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এর সরাসরি প্রভাব পড়তে পারে বাংলাতেও। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পাহাড়ে কি ফের বিপদের আশঙ্কা?

নিম্নচাপ এবং একটি পশ্চিমী ঝঞ্ঝার যৌথ প্রভাবে হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে বৃষ্টির তীব্রতা অনেকটাই বাড়তে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের আশঙ্কা, অতি ভারী বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় ধস নামতে পারে, হড়পা বান আসার আশঙ্কা রয়েছে এবং বহু জায়গায় যোগাযোগ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে, যাওয়ার আগে বেশ ভালোমতোই নিজের উপস্থিতি জানান দিচ্ছে বিদায়ী বর্ষা।

Advertisements


   


   

‘সন্ত্রাসী দেশ আমাকে প্রশ্ন করছে!’ রাষ্ট্রসংঘে পাক সাংবাদিককে মোক্ষম জবাব জয়শংকরের

আর্টিকেল ৩৭০ র বিরুদ্ধে প্রতিবাদ! জম্মু-কাশ্মীর বিধানসভা থেকে বের করা হল বিজেপি বিধায়ককে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *