Dilip Ghosh: ‘বিয়ে করলে বউয়ের ধোলাই খেতে হতো’, দিলীপ নিয়ে ‘বেলাগাম’ তৃণমূলের খোকন – Bengali News | Loksabha Election 2024 Tmc mla khokon das takes a dig at dilip ghosh on his controversial comment
খোকন দাস ও দিলীপ ঘোষ। Image Credit source: TV9 Bangla
পূর্ব বর্ধমান: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। যার জল গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। বিজেপিও মোটেই খুশি নয়। জবাবদিহি করতে বলা হয়েছে তাঁকে। কমিশনও শো-কজ করেছে। এবার সেই দিলীপকে নিশানা করতে গিয়ে আরেক বিতর্ক বাধালেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। তিনিও রীতিমতো বেলাগাম। বলেন, দিলীপ ঘোষ তো বিয়ে করেননি। তাই মা-বোনদের সম্মান নিয়েও মাথাব্যথা নেই।
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। খোকন দাসের দাবি, দিলীপের প্রার্থী পদ বাতিল করা হোক। একইসঙ্গে খোকন বলেন, “আমি শুনেছি উনি বিয়ে করেননি। বিয়ে করেননি বলেই মা বোনদের সম্পর্কে, নারীজাতি সম্পর্কে এই কথা বলতে পারেন। বিয়ে করলে আগে ঘরে গিয়ে বউয়ের ধোলাইটা খেতে হত মেয়েদের সম্পর্কে এরকম বলার জন্য।”
একইসঙ্গে খোকন বলেন, “আমরা এরকম কথা বললে আগে ঘরে বউ পেটাত। বলত, আমাদের সম্পর্কে কী বলেছ? দিলীপ ঘোষের তো সেটা সুবিধা।” খোকনের এ হেন বক্তব্য প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা বলেন, “উনি যে ঘরের ভিতর ভয়ে থাকেন এ বক্তব্যে সেটাই বুঝলাম। বাড়িতে অভ্যাস আছে মনে হচ্ছে।”