গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা | Ketugram Village’s Self Reliance Model: Residents Fund Roads, Healthcare and Development Through Collective Farming - 24 Ghanta Bangla News
Home

গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা | Ketugram Village’s Self Reliance Model: Residents Fund Roads, Healthcare and Development Through Collective Farming

Spread the love

রাজনৈতিক দল কিংবা প্রশাসনের দিকে তাকিয়ে নয়। গ্রামবাসীদের শক্তি ও ইচ্ছাতেই বদলে যাচ্ছে একটি গ্রাম। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ২ নম্বর ব্লকের খেয়াইবান্দা গ্রামে উন্নয়নের মূল চালিকাশক্তি গ্রামবাসীরাই। রাস্তা সংস্কার, কমিউনিটি হল নির্মাণ, দাতব্য চিকিৎসালয়, কোচিং সেন্টার, দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানো- সবই হচ্ছে গ্রামের মানুষের সম্মিলিত উদ্যোগে।

খেয়াইবান্দা গ্রামের প্রায় প্রত্যেক পরিবারেরই নিজস্ব চাষের জমি রয়েছে। তবে তার পাশাপাশি গ্রামের একটি বড় জমিতে প্রতি বছর যৌথভাবে চাষ করেন প্রায় সকল গ্রামবাসী। ওই জমি এক বছরের জন্য লিজ নেওয়া হয়। সেই জমি থেকে যে আয় হয়, তার একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয় না। সম্পূর্ণ অর্থ ব্যয় করা হয় গ্রামের সার্বিক উন্নয়নে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *