এশিয়াডে দক্ষিণ কোরিয়াকে ৮-২ হারাল ভারতীয় হকি টিম - 24 Ghanta Bangla News
Home

এশিয়াডে দক্ষিণ কোরিয়াকে ৮-২ হারাল ভারতীয় হকি টিম

Spread the love

২০২৬ সালের এশিয়ান গেমসে পুরুষদের হকিতে দুরন্ত ছন্দে রয়েছে ভারত। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে হারিয়ে গ্রুপ পর্বে টানা তৃতীয় জয় তুলে নিল হরমনপ্রীত সিংয়ের নেতৃত্বাধীন দল। ভারতের হয়ে জোড়া গোল দিলপ্রীত সিং ও অভিষেকের। সুখজিৎ সিং, হরমনপ্রীত সিং, রাজিন্দর সিং ও শিলানন্দ লাকরা একটি করে গোল করেন। প্রথম ১৫ মিনিটেই চার গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। এই জয়ে গ্রুপে শীর্ষস্থানও আরও শক্ত করল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *