‘মেয়ের জন্য খুব গর্ব হচ্ছে…’, রক্তাক্ত সৃজলা, নন্দিনীর সমালোচনা হতেই কী প্রতিক্রিয়া বাবার?
তবে মেয়ের হয়ে নেটদুনিয়ায় লড়াই করছেন নন্দিনীর বাবা সন্দীপ দত্ত। তিনি রীতিমতো গর্বিত নন্দিনীর জন্য। মেয়ের কর্মকাণ্ড নিয়ে যখন সোচ্চার নেটদুনিয়া, তখন নন্দিনীর বাবা সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘কী মনে হয় ইচ্ছে করে ফেলে দিয়েছে ওকে? আমরা টেনশনে ঘুমোতে পারছি না, বার বার খবর নিচ্ছি। ওটা তো একটা গেমের অংশ ছিল। ওর যে এ ভাবে চোট লাগবে সেটা কী ভেবে করেছে। আপনাদের যা খুশি বলুন। এখন আমার স্ট্যান্ড একটাই, আমার মেয়ের জন্য আমি গর্বিত।’