PM Modi: 'সকলের জন্য AI', বিশাখাপত্তনমে গুগলের এআই হাব নিয়ে উচ্ছ্বসিত মোদী - Bengali News | Delighted by the launch of the Google AI Hub in the dynamic city of Visakhapatnam: PM Narendra Modi - 24 Ghanta Bangla News
Home

PM Modi: ‘সকলের জন্য AI’, বিশাখাপত্তনমে গুগলের এআই হাব নিয়ে উচ্ছ্বসিত মোদী – Bengali News | Delighted by the launch of the Google AI Hub in the dynamic city of Visakhapatnam: PM Narendra Modi

Spread the love

নয়াদিল্লি: লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গঠন। কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র সুবিধা দেশের সমস্ত নাগরিকের কাছে পৌঁছে দিতে চায় কেন্দ্র। এই আবহে অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমে গুগলের এআই হাব নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদানি গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে বিশাখাপত্তনমে ডেটা সেন্টার ও এআই হাব তৈরি করছে গুগল। এই নিয়ে মঙ্গলবার এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “আন্তর্জাতিক টেকনোলজি লিডার হিসাবে ভারতের স্থান নিশ্চিত করবে।”

গুগল আগামী ৫ বছরে বিশাখাপত্তনমে এই এআই হাবে দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এদিন প্রথমে গুগলের সিইও সুন্দর পিচাই এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে দারুণ লাগল। বিশাখাপত্তনমে প্রথম গুগল এআই হাব নিয়ে আমাদের পরিকল্পনার কথা জানালাম। এর ফলে কেবল প্রযুক্তি ক্ষেত্রই নয়, ছোট ব্যবসা এবং স্টার্টআপগুলিও উপকৃত হবে।”

সুন্দর পিচাইয়ের সেই পোস্টের জবাব দিয়ে এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, “বিশাখাপত্তনমে গুগল এআই হাবের সূচনায় আনন্দিত। গিগাওয়াট-স্কেল ডেটা সেন্টার পরিকাঠামো-সহ এই বহুমুখী বিনিয়োগ আমাদের বিকশিত ভারত গঠনের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটা প্রযুক্তির গণতন্ত্রীকরণে একটি শক্তিশালী ফোর্স হবে। এটা সকলের জন্য এআই-কে নিশ্চিত করবে। আমাদের ডিজিটাল অর্থনীতিকে চাঙ্গা করবে। এবং আন্তর্জাতিক টেকনোলজি লিডার হিসেবে ভারতের স্থান নিশ্চিত করবে।”

গুগলের পরিকল্পনা কী?

গুগল আগামী পাঁচ বছরে বিশাখাপত্তনমে একটি এআই হাব তৈরি করবে। যেখানে দেড় হাজার কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। এর মধ্যে আদানি গ্রুপের সঙ্গে অংশীদারিত্বে দেশের বৃহত্তম ডেটা সেন্টারও অন্তর্ভুক্ত থাকবে। এই উদ্যোগের ফলে ৫,০০০ থেকে ৬,০০০ প্রত্যক্ষ কর্মসংস্থান হবে। আর সবমিলিয়ে ২০ হাজার থেকে ৩০ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *