Alia Bhatt On Relationship With Ranbir Kapoor After Raha’s Birth
২০২২ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি এবং একই বছরের নভেম্বরে তাঁদের কোল আলো করে আসে মেয়ে রাহা। সন্তান আসার পর কী ভাবে বৈবাহিক জীবনে পরিবর্তন এসেছে, তা ব্যাখ্যা করতে গিয়ে আলিয়া বলেন, ‘রাহা আসার পর তাঁদের সম্পর্ক কেবল দু’জন মানুষের পার্টনারশিপে সীমাবদ্ধ নেই, তা একটি সুসংগঠিত পরিবার বা ইউনিট-এ পরিণত হয়েছে।’ তাঁদের বন্ধুত্ব যেমন ছিল তেমনই আছে, তবে এখন তাঁদের প্রতিদিনের অভ্যাস, রুটিন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাহা ও পরিবারের গুরুত্ব সবচেয়ে আগে।