ভোটকোশির বন্যায় বিধ্বস্ত পর্যটন, উৎসবের মরশুমে বিষণ্ণ নেপাল - 24 Ghanta Bangla News
Home

ভোটকোশির বন্যায় বিধ্বস্ত পর্যটন, উৎসবের মরশুমে বিষণ্ণ নেপাল

Spread the love

নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, ভোটকোশির বিপর্যয়ে ১৪২টি হোটেল, ৫৭টি রেস্তোরাঁ এবং ১৪১টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যও। এর সঙ্গে বিভিন্ন পর্যটনকেন্দ্রের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় পর্যটকদের যাতায়াতেও তৈরি হয়েছে বড় সমস্যা।

সবচেয়ে উদ্বেগের বিষয়, লাংটাং, গোসাঁইকুণ্ড, পার্বতীকুণ্ড এবং নাথালি যাওয়ার পথে একের পর এক জনপ্রিয় ট্রেকিং রুটের পরিকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি এলাকার এই ট্রেকিং রুটগুলি নেপালের আন্তর্জাতিক পর্যটনের অন্যতম আকর্ষণ। ফলে দীর্ঘ সময় ধরে এগুলি স্বাভাবিক না হলে বিদেশি পর্যটক, স্থানীয় গাইড, পোর্টার, হোটেল ও পরিবহণ ব্যবসার উপর যে তার সরাসরি প্রভাব পড়বে, এ বিষয়ে কোনও সংশয় নেই। তাই মরিয়া হয়ে বিকল্প ট্রেকিং রুটেরও সন্ধান চালাচ্ছে নেপালের পর্যটন দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *