Suvendu Adhikari: 'আপনারা কি অন্য কিছুর গন্ধ পাচ্ছেন?', হাতির নাম 'চৈতন্য' কেন রাখলেন শুভেন্দু? | Suvendu Adhikari give name of Chaitanya to an elephant at north bengal - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘আপনারা কি অন্য কিছুর গন্ধ পাচ্ছেন?’, হাতির নাম ‘চৈতন্য’ কেন রাখলেন শুভেন্দু? | Suvendu Adhikari give name of Chaitanya to an elephant at north bengal

Spread the love

শিলিগুড়ি: জলদাপাড়া অভয়ারণ্য ঘুরে দেখতে গিয়ে হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার সন্ধ্যায় অভয়ারণ্য থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, দুই হস্তিশাবকের একজনের নাম রেখেছেন চৈতন্য, অপরজনের সুলক্ষণা। কেন এই নামকরণ, সেটাও বুঝিয়ে দিলেন তিনি।

শুভেন্দু জানান, নামকরণ করার বিশেষ পদ্ধতি আছে। সেটা মেনেই নাম রেখেছেন তিনি। মূলত শাবকের বাবা-মায়ের নামের সঙ্গে মিল রেখে বনকর্মীরা যা পরামর্শ দিয়েছেন, সেইমতোই নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “পরম্পরা ও বনের আধিকারিকদের পরামর্শ নিয়েই নাম রেখেছি। আপনারা কি অন্য কিছুর গন্ধ পাচ্ছেন এতে?”

জলদাপাড়া অরণ্য ঘুরে দেখে তিনি জানান, ২ অক্টোবর ফের যাবেন তিনি, রয়াল বেঙ্গল ছাড়তে। এছাড়া এক বছরের মধ্যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডেস্টিনেশন বানানোর কথা জানিয়েছেন তিনি। চা বাগানগুলো সব খুলবেন বলেও আশ্বাস দিয়েছেন। চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাসও দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকার আপনাদের ভাড়াটিয়া করতে চেয়েছিল। আমি বলেছিলাম, আপনাদের জমির মালিক করব। জেলা শাসককে বলেছি, টোটোপাড়ায় ১২০০ বাড়ি বানাব।” খুব দ্রুত আলিপুরদুয়ারে জেলা কোর্ট উদ্বোধন হবে এবং মেডিক্যাল কলেজ তৈরির কাজও শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। এছাড়া বালুরঘাট জেলা হাসপাতালের ক্যাম্পাসের মধ্যেই তৈরি হবে মেডিক্যাল কলেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *