পুরুষের ছদ্মবেশে ট্রেনিং থেকে এশিয়াডে রুপো ফারিবার
আফগানিস্তানে সাইকেল চালানোর সময়ে পাথর ছোড়া হয়েছিল তাঁর দিকে। ছোট বয়সে সাইক্লিং শেখার জন্য পুরুষের ছদ্মবেশ নিতে হয়েছিল। তালিবান সরকার ক্ষমতায় ফেরার পরে বাধ্য হয়ে দেশও ছাড়েন। এমন একাধিক প্রতিকূলতা পেরিয়ে এশিয়ান গেমস ২০২৬-এ রুপো জিতলেন আফগান সাইক্লিস্ট ফারিবা হাশিমি। পদক জিতে ২৩ বছরের এই সাইক্লিস্ট শেয়ার করলেন তাঁর লড়াইয়ের অনেক অজানা গল্প।