বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে মারধর, তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ
এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তৃণমূল নেতা অখিল গিরি। তাঁর অভিযোগ, ‘রাজনৈতিক কারণেই বিজনবন্ধু বাগের উপরে হামলা চালানো হয়েছে।’ অন্যদিকে পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর পুলিশ যে দু’জনকে আটক করেছিল, তাঁদের পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, পুলিশ ও স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে চাপ সৃষ্টি করে অভিযোগ তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ঘটনার গুরুত্ব কমিয়ে দিতে টাকার লেনদেনের প্রসঙ্গও সামনে আনা হচ্ছে।