বিশ্ববিদ্যালয় বিলের বিরোধিতা করে রাজ্যপালকে চিঠি - 24 Ghanta Bangla News
Home

বিশ্ববিদ্যালয় বিলের বিরোধিতা করে রাজ্যপালকে চিঠি

Spread the love

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাকর্মীদের বদলি নীতির বিরোধিতা করে রাজ্যপালকে চিঠি দিলেন প্রাক্তন উপাচার্য ও সহ-উপাচার্যরা।পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধনী) বিল, ২০২৬ নিয়ে তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করেন। পশ্চিমবঙ্গের রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৬ জন প্রবীণ শিক্ষাবিদ।চিঠিতে তাঁদের দাবি, নতুন বিল অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী বদলি হলে শিক্ষা, গবেষণা ও প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন ক্ষতিগ্রস্ত হতে পারে। পুরোনো বিশ্ববিদ্যালয়গুলির শূন্যপদ এবং নতুন বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর ঘাটতির কথাও চিঠিতে উল্লেখ করেছেন তাঁরা। বিলটিতে সম্মতি না দেওয়ার জন্য রাজ্যপালকে আবেদন রেখেছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *