'প্লেয়ারের ফুটবলে হাওয়া থাকবে না', কোচবিহারে এসে কটাক্ষ হিমন্তের - 24 Ghanta Bangla News
Home

'প্লেয়ারের ফুটবলে হাওয়া থাকবে না', কোচবিহারে এসে কটাক্ষ হিমন্তের

Spread the love

এই সময়, কোচবিহার: মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন দলের নতুন প্রতীক ফুটবল প্লেয়ার। সেই ফুটবলে হাওয়া থাকবে না বলে কোচবিহারে এসে কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। পাশাপাশি রাহুল গান্ধীরও সমালোচনা করেন তিনি।

শনিবার দুপুরে কোচবিহারে আসেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি কোচবিহার দুই ব্লকের মধুপুর এলাকার মধুপুর ধাম ছত্র পরিদর্শন করেন। এখানকার উন্নয়ন নিয়ে বৈঠক করেন। রাজ্যের দুই মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং মালতি রাভা সেখানে উপস্থিত ছিলেন। অসমের রাজ্য বাজেটে মধুপুর ধাম ছত্রের উন্নয়নে ৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরও এখানকার উন্নয়নে ৩০ কোটি টাকা বরাদ্দ করেছে।

পরে সাংবাদিক বৈঠকে হিমন্ত বলেন, ‘পশ্চিমবঙ্গ এবং অসমের মানুষের সম্পর্ক আরও দৃঢ় করবে এই মধুপুর ধাম। অসমের নওগাঁও জেলায় শঙ্করদেবের জন্মস্থান যে ভাবে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক একই ভাবে এখানেও তা করা হবে।’

তৃণমূলের আমলে তিনি বারবার এখানে আসতে চাইলেও তাঁকে অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করেন হিমন্ত। কোচবিহারের জুবিন গর্গের মূর্তি বসার সিদ্ধান্ত এবং সেই মূর্তি তৈরি হওয়ার পরেও বসেনি, এই প্রশ্নের উত্তরে অসমের মুখ্যমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। এখানকার দলের নেতৃত্ব বিষয়টি দেখে নেবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *