বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগ, ভিডিয়ো ভাইরাল হতেই মেয়েকে আটক করল পুলিশ
মারধরের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে, মাটিতে বসে রয়েছেন বৃদ্ধ। তাঁকে লাথি মারছেন এক মহিলা। প্রতিবেশীদের দাবি, ওই মহিলাই তন্দ্রিমা। মারের চোটে বৃদ্ধের চোখে গুরুতর চোট লাগে বলে অভিযোগ। এমনকী পেট, বুক ও গলায় আঘাতের কারণে তিনি ঠিকমতো কথাও বলতে পারছেন না বলে দাবি স্থানীয়দের।