‘হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য বিদ্বেষ ছড়ানোর অপরাধ নয়’, এফআইআর খারিজ হাইকোর্টের - 24 Ghanta Bangla News
Home

‘হোয়াটসঅ্যাপ গ্রুপে মন্তব্য বিদ্বেষ ছড়ানোর অপরাধ নয়’, এফআইআর খারিজ হাইকোর্টের

Spread the love

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন এক চিকিৎসক, যাঁর বয়স সত্তরের কোঠায়। অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন আবাসনের পূর্বতন গভর্নিং বডির সচিব, কোষাধ্যক্ষ ও কয়েক জন সদস্য। তাঁদের মধ্যে কেউ মাইনিং ইঞ্জিনিয়ার, কেউ সফ্‌টওয়্যার ইঞ্জিনিয়ার, কেউ বা বি টেক পাশ অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। এফআইআর খারিজের জন্য হাইকোর্টে তাঁরা আবেদন জানান। ওই মামলাকারীদের তরফে হাইকোর্টে আইনজীবী ছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ও উদয়শঙ্কর চট্টোপাধ্যায়। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় (দাস) বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ বা শত্রুতা ছড়াতে উস্কানি দেওয়া হয়েছে, এমন কিছু অভিযোগ ও এফআইআরের বিষয়বস্তু খতিয়ে দেখে পাওয়া যাচ্ছে না। একই ভাবে ধর্মীয় অনুভূতিতে ‘ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ’ আঘাত করার প্রাথমিক উপাদানও নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *