Heart Problems: বুকে হালকা ব্যথা হচ্ছে? এই ৫টি লক্ষণ দেখলেই সতর্ক হোন! | 5 Warning Signs That Need Medical Attention If You've Chest Pain - 24 Ghanta Bangla News
Home

Heart Problems: বুকে হালকা ব্যথা হচ্ছে? এই ৫টি লক্ষণ দেখলেই সতর্ক হোন! | 5 Warning Signs That Need Medical Attention If You’ve Chest Pain

Spread the love

হুৃদরোগের লক্ষণ জানেন?Image Credit: Getty Images

কলকাতা: মাঝে মধ্যেই কি হঠাৎ বুকের মধ্যে হালকা ব্যথা অনুভব করেন? অনেকেই এমন হলে প্রথমেই গ্যাস, অ্যাসিডিটি বা পেশির তাঁকে দায়ী করেন। সত্যি, বুকে ব্যথার একাধিক কারণে হয়। তবে কখনও কখনও এই সমস্যা হৃদযন্ত্রের সমস্যাকেও ইঙ্গিত করে। তাই বুকের ব্যাথাকে সবসময় সাধারণ সমস্যা বলে ভাবা উচিত নয়।

১- বুক জ্বালা বা ব্যথার অন্যতম সাধারণ কারণ হল অ্যাসিড রিফ্লেক্স। সাধারণত খাবার খাওয়ার পর, বিশেষ করে অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার খেলে এই সমস্যা বাড়তে পারে। টক ঢেঁকুর, গলায় জ্বালা বা মুখে টক স্বাদও আসতে পারে।

২- ভারী জিনিস তোলা, অতিরিক্ত ব্যায়াম, দীর্ঘক্ষণ ভুল ভঙ্গিতে বসে থাকা বা হঠাৎ শারীরিক পরিশ্রমের পর বুকের পেশিতে টান লাগতে পারে।

৩- অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের সময় বুক ধড়ফড়, বুক চাপ ধরা বা হালকা ব্যথা হতে পারে। এর সঙ্গে দ্রুত শ্বাস নেওয়া, ঘাম বা অস্থিরতার মতো উপসর্গও দেখা দিতে পারে।

৪- সর্দি-কাশি, শ্বাসনালীর সংক্রমণ বা ফুসফুসের কিছু সমস্যার ক্ষেত্রেও বুক ব্যথা হতে পারে। ব্যথা কাঁধ, পিঠ বা চোয়াল অবধিও কিছু ক্ষেত্রে ছড়িয়ে যায়।

কোন লক্ষণ দেখলেই ডাক্তারের কাছে যাবেন?

১- বুকের মাঝখানে চাপ, চেপে ধরা বা ভারী লাগার অনুভূতি।

২- ব্যথা কয়েক মিনিটের বেশি স্থায়ী হওয়া। ব্যথার সঙ্গে শ্বাসকষ্ট হলেও সমস্যা।

৩- ব্যথা হাত, পিঠ ও চোয়ালে ছড়িয়ে পড়া।

৪- হঠাৎ ঘাম বা বমিবমি ভাব।

৫- মাথা ঘোরা, প্রচন্ড শরীর দুর্বল লাগা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো পরিস্থিতি।

এমন কিছু হলে সবার আগে ডাক্তারের কাছে যান। হালকা ব্যথা হলেও যদি আপনার বারবার ব্যথা হয় – তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। যদি ব্যথা দিন কয়েক পর আবার ফিরে আসে, তাহলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *