কালীঘাট-তৃণমূল প্রস্তাবিত তিন নামেই ‘মমতা’, কোন তিন বিকল্প নাম-প্রতীক জমা দিলেন ‘ঋতপন্থী’রা?
কালীঘাট তৃণমূলের একটি সূত্রে খবর, যে তিনটি নামের তালিকা জমা দেওয়া হয়েছে কমিশনে, সেই তিনটি নামেই ‘মমতা’ শব্দটি রয়েছে। কমিশন জানিয়েছিল, তাদের কাছে ১৮৪টি প্রতীকের যে তালিকা রয়েছে, তার থেকে দলের প্রতীক বেছে নিতে হবে। সেই মতোই দু’টি বিকল্প প্রতীকের প্রস্তাব করা হয়েছে। ওই দু’টি প্রতীকই খেলা সংক্রান্ত। প্রসঙ্গত, কমিশনের ১৮৪টি খালি প্রতীকের মধ্যে খেলা সংক্রান্ত সাতটি প্রতীক রয়েছে। তালিকা অনুযায়ী, ৮ নম্বরে ব্যাট, ৯ নম্বরে ব্যাটসম্যান, ৩২ নম্বরে ক্যারম বোর্ড, ৩৯ নম্বরে দাবার বোর্ড, ৬৫ নম্বরে ফুটবল খেলোয়াড়, ৯৪ নম্বরে লুডো এবং ১৫৭ নম্বরে টেনিসের ব্যাট-বল।