এই সময়, শিলিগুড়ি: প্রায় দু’দিন ধরে খোঁজাখুঁজির পরে মঙ্গলবার বেলা ১১টা নাগাদ যখন মহানন্দা নদী থেকে দুই স্কুলছাত্রের দেহ উদ্ধার হয়, তখন ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মী, এনডিআরএফ, এসডিআরএফ এবং স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যান। মৃত্যুর পরেও দু’জনে শক্ত করে ধরে রয়েছে একে অন্যের হাত।