Congress: শ্রীরামপুরে শুভঙ্কর, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস - 24 Ghanta Bangla News
Home

Congress: শ্রীরামপুরে শুভঙ্কর, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

Congress: শ্রীরামপুরে শুভঙ্কর, দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস

কলকাতা: কংগ্রেসের ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ সম্পূর্ণ হল বুধবার। বাকি থাকা ১০ জনের নাম প্রকাশ করল কংগ্রেস। আগে ২৮৪ জনের নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় তালিকায় নাম রয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনি। ২০১৬ সালেও বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে শ্রীরামপুর থেকে লড়েছিলেন শুভঙ্কর।

প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। সে বার তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ্ত রায়ের কাছে পরাজিত হন শুভঙ্কর। এক দশক পর আবারও সেই আসনেই তাঁকে প্রার্থী করে রাজনৈতিক বার্তা দিতে চাইছে কংগ্রেস।

এদিনের তালিকায় শুভঙ্করের পাশাপাশি আলিপুরদুয়ারে মৃন্ময় সরকার, ইসলামপুরে গুড্ডি রিয়াজ, ফরাক্কায় মেহতাব শেখ, সাগরদিঘিতে মনোজ চক্রবর্তী, বেলডাঙায় শাহারুদ্দিন শেখ, বাদুড়িয়ায় কাজী আব্দুল রহিম, অশোকনগরে অংশুমান রায়, পটাশপুরে প্রণব কুমার মহাপাত্রকে টিকিট দেওয়া হয়েছে।

গত মঙ্গলবারই দিল্লি গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেলেন বাদুড়িয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক কাজী আব্দুল রহিম (দিলু)। তাঁকে ওই কেন্দ্রেই টিকিট দিয়েছে কংগ্রেস। ২০১৬ সালে কংগ্রেসের টিকিটে ওই আসন থেকেই জয়ী হয়েছিলেন কাজী আব্দুল রহিম। পরেতৃণমূলে যোগদান করে ফের ওই আসন থেকেই বিধায়ক হন।

এদিকে, গাজোল কেন্দ্রে প্রার্থী বদল করেছে কংগ্রেস। এই কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল সঞ্জয় সরকারকে। তাঁকে সরিয়ে এদিন প্রার্থী করা হল প্রেম চৌধুরীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *