শালবনি জমি দুর্নীতি মামলায় নতুন তথ্য সিআইডির হাতে
সরকারি আইনজীবী জানিয়েছেন, আগামী ১৯ তারিখে ফের সুমিত রায়কে আদালতে পেশ করা হবে। সেই দিনই অমিত-সহ তিন জনকেও আদালতে তোলা হবে।
আদালত সূত্রে খবর, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই জমি সংক্রান্ত লেনদেনের সঙ্গে তাঁদের যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন ধৃতরা। সরকারি আইনজীবী জানান, তাঁদের আশা তদন্তে আরও বেশি সহযোগিতা করে এই নিয়ে আরও তথ্য দেবেন ধৃতরা।