Hrithik Roshan: অমিতাভকন্য়া শ্বেতা বচ্চনের সঙ্গে প্রেম হৃত্বিকের! স্বামী নিখিলের সঙ্গে রয়েছেন সেপারেশনে? | Shweta bachchan hrithik roshan affair nikhil nanda separation rumours - 24 Ghanta Bangla News
Home

Hrithik Roshan: অমিতাভকন্য়া শ্বেতা বচ্চনের সঙ্গে প্রেম হৃত্বিকের! স্বামী নিখিলের সঙ্গে রয়েছেন সেপারেশনে? | Shweta bachchan hrithik roshan affair nikhil nanda separation rumours

Spread the love

বচ্চন পরিবারকে ঘিরে গত কয়েক মাস ধরেই চর্চার শেষ নেই। বিশেষ করে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এবং বিচ্ছেদের খবর নিয়ে সরগরম নেটপাড়া। নানাবিধ ঘটনা ও গুঞ্জনকে কেন্দ্র করে সাধারণ অনুরাগী থেকে নেটিজেনদের একাংশ মনে করছেন যে এই তারকা দম্পতির সম্পর্ক হয়তো আর আগের মতো নেই।

গুঞ্জন বলছে, শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যর একেবারেই বনিবনা হচ্ছে না। এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে শ্বেতার আচরণে ঐশ্বর্যর প্রতি পক্ষপাতমূলক ও দূরত্বপূর্ণ মনোভাব স্পষ্ট হয়ে উঠেছিল। এবার অভিষেক-ঐশ্বর্যর এই বিবাদের মাঝেই বচ্চন পরিবারের জ্যেষ্ঠা কন্যা শ্বেতা বচ্চনকে ঘিরে এক পুরনো মুখরোচক খবর নতুন করে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। আর তা হল—হৃতিক রোশনের সঙ্গে শ্বেতার একসময়ের প্রেমের সম্পর্ক!

১৯৯৭ সালে শিল্পপতি নিখিল নন্দার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্বেতা বচ্চন। কাপুর পরিবারের সঙ্গে যুক্ত নিখিলকে যখন তিনি বিয়ে করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ২১ বছর। তাঁদের দুটি সন্তান রয়েছে—কন্যা নব্যা নভেলি নন্দা এবং পুত্র অগস্ত্য নন্দা। বিয়ের পর স্বামী নিখিলের সঙ্গে দিল্লিতেই বসবাস করছিলেন শ্বেতা। কিন্তু কয়েক বছরের মধ্যেই সন্তানদের নিয়ে দিল্লি ছেড়ে মুম্বইয়ে বাবা-মায়ের কাছে ফিরে আসেন তিনি।

শ্বেতার এভাবে স্থায়ীভাবে মুম্বইয়ে চলে আসা এবং নিখিলের থেকে আলাদা থাকা নিয়ে বহু প্রশ্ন উঠেছে। উপরন্তু, কোনও পারিবারিক অনুষ্ঠান বা জনসমক্ষে নিখিল ও শ্বেতাকে খুব একটা একসঙ্গে দেখা যায় না। গুঞ্জন রয়েছে, নিখিল ও শ্বেতা দীর্ঘদিন ধরেই আলাদা থাকেন। তবে বচ্চন পরিবারের সম্মান ও মর্যাদা রক্ষা করতেই তাঁরা নাকি আইনি বিচ্ছেদের পথে হাঁটেননি।

অন্যদিকে, সুজান খানের সঙ্গে ১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৪ সালে আলাদা হন হৃতিক রোশন। সুজানের সঙ্গে বিচ্ছেদের পরই শৈশবের বন্ধু শ্বেতা বচ্চনের কাছাকাছি আসেন অভিনেতা। অভিষেক বচ্চনের সঙ্গে হৃত্বিকের গাঢ় বন্ধুত্বের কথা সবার জানা থাকলেও, শ্বেতার সঙ্গেও যে হৃত্বিকের দারুণ সখ্য ছিল—তা অনেকেরই অজানা। যদিও দুজনের বিয়ের পর সেই যোগাযোগে ভাঁটা পড়েছিল।

প্রতিবেদন অনুযায়ী, একবার হৃতিক পায়ে আঘাত পেয়ে শয্যাশায়ী হলে অভিষেক ও শ্বেতা প্রায়শই তাঁকে দেখতে যেতেন। সেই সময়ই হৃতিকের সঙ্গে প্রচুর সময় কাটান শ্বেতা। পরবর্তীতে অভিনেতা কুণাল কাপুরের বিয়ের অনুষ্ঠানে শ্বেতা ও হৃতিক নতুন করে কাছাকাছি আসেন এবং তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়। এমনকী, ক্যামেরার নজর এড়িয়ে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানেও তাঁদের একসঙ্গে যাতায়াত শুরু হয়েছিল বলে জানা যায়।

শ্বেতা ও নিখিলের বর্তমান সম্পর্কের টানাপোড়েন এবং হৃতিকের সঙ্গে তাঁর এই পুরনো রসায়নের খবর নতুন করে সামনে আসতেই বিনোদন জগতে তা নিয়ে ফের শোরগোল পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *