উৎপাদনে কমতি নেই, দাম বাড়ে কেন ফি বছর
উত্তরণের পথ
পেঁয়াজ সঙ্কটের হাত থেকে চাষি ও ক্রেতা, উভয়কেই বাঁচাতে হলে—
গ্রাম স্তরে সমবায়ের মাধ্যমে সৌরশক্তি চালিত আধুনিক গুদামঘর গড়তে হবে এবং পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ সরকারি ভর্তুকির অর্থ যেন সরাসরি প্রান্তিক চাষির কাছে পৌঁছয়, তা সুনিশ্চিত করতে হবে।
রবি পেঁয়াজের পচন ও অঙ্কুরোদ্গম রুখতে ‘ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার’-এর বিকিরণ (গামা ইর্যাডিয়েশন) প্রযুক্তির দ্রুত বাণিজ্যিক প্রসার ঘটাতে হবে।
বাফার স্টক সংগ্রহের ক্ষেত্রে চাষির জন্য লাভজনক দাম নিশ্চিত করা এবং ‘সফল’-এর মতো সমবায় কাঠামোকে জোরদার করে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো জরুরি। পাশাপাশি, রাতারাতি রপ্তানি বন্ধের বদলে একটি স্থিতিশীল বাণিজ্য নীতি গ্রহণ করাও প্রয়োজন।
লেখক কৃষি-অর্থনীতির গবেষক