ঘরের কাজ সামলে বিশ্বকর্মা প্রতিমা তৈরিতে ব্যস্ত নমিতা
তিন দশকের অভ্যাসে আজ নিজেই দক্ষ শিল্পী। তাঁর হাতের ছোঁয়ায় প্রাণ পায় বিশ্বকর্মা, লক্ষ্মী, সরস্বতী-সহ বিভিন্ন দেবদেবীর মূর্তি। কালীপদ ৪০ বছরেরও বেশি সময় ধরে বংশ পরম্পরায় মাটির কাজের সঙ্গে যুক্ত। ছোটবেলায় বাবার কাছেই এই কাজ শেখেন তিনি। এখন নমিতাও কাঁচামাটিতে জলের মিশ্রণ, ছাঁচ বসানো থেকে শুরু করে মূর্তি গড়া এবং তুলির টানে রূপদান, সবই দক্ষতার সঙ্গে করেন। শুরুর দিনের কথা মনে করে নারী শিল্পী বলেন, ‘তখন বয়স আমার আঠেরো কি উনিশ হবে। টিনের ভাঙাচোরা ছাপড়ার নীচে চটের বস্তা পেতে সে দিন নিজের অজান্তেই তুলি, রঙের পাত্র নিয়ে বসে পড়েছিলাম প্রতিমার রূপদানে। স্বামীর কাজ দেখে আগ্রহী হয়ে এগিয়ে এসেছিলাম। সেই অভ্যেসটা আজও বদলায়নি।’