এই শর্ত মানলে তবেই রঙ মাখানো যায় অরিজিৎকে, নিজেই বললেন গায়ক – Bengali News | Arijit singh gives this condition to apply colour on him to celebrate holi
অরিজিৎ সিং, কেরিয়ারের শুরু থেকেই একের পর এক গান যাঁর ভাইরাল, দর্শক মনে জায়গা করে নিয়েছে, সেই গায়ককে নিয়ে এবার দোলে নয়া ভিডিয়ো চর্চা। অরিজিৎ সিং, যাঁর গানে বারবার শ্রোতারা রঙিন হয়েছেন, তাঁরা কি জানেন, যে এই গায়ককেই নিজের পায়ের তলার মাটি শক্ত করতে ঠিক কতটা কষ্ট করতে হয়েছে। দীর্ঘ দিন মাটি কামড়ে পড়েছিলেন তিনি মুম্বইতে। টানা আট বছরের চেষ্টার পর অবশেষে অরিজিৎ সিং নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। গানের দুনিয়ায় সকলের নজর কেড়েছেন। তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। ভক্তের কাছে ভগবান ঠিকই তিনি, তবে নিজের এলাকাতে একেবারে মাটির মানুষ। কোটি টাকার মালিক অরিজিৎ যেভাবে বেড়ে উঠেছেন, আজও ঠিক সেই জীবনটাই ধরে রেখেছেন।
যেখানে থাকে না বড় গাড়ির বাড়াবাড়ি, থাকে না নিরাপত্তা রক্ষী। তিনি সকলের সঙ্গে মিলে মিশেি থাকেন। থলে হাতে বাজার যাওয়া থেকে শুরু করে সকলের সঙ্গে দাঁড়িয়ে হেসে কথা বলা, ঠাকুর দেখা সবটাই করেন। রঙও খেলতে দেখা যায় তাঁকে। চাইলেি অরিজিৎকে রঙ মাখানো যেতেই পারে। এদিন ঘরে বসে থাকলেন না তিনি। স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন। গায়ককে চোখের সামনে দেখে ছোট থেকে বড়, অনেকেই এগিয়ে এসেছিলেন অরিজিৎকে রাঙিয়ে দিতে। তিনি না বললেন না, তবে শর্ত চাপিয়ে দিলেন একটাই। ‘সেলফি না’। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হতে দেখা যায় সেই ভিডিয়ো। অরিজিৎ জিয়াগঞ্জে এভাবেই নিজেকে ধরে রেখেছেন। সেখানে তিনি সেলিব্রিটি নন। ঘরের ছেলে।