গ্রেফতারির দু’দিনের মধ্যেই মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক: সমস্ত অপরাধের কথা স্বীকার! - 24 Ghanta Bangla News
Home

গ্রেফতারির দু’দিনের মধ্যেই মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক: সমস্ত অপরাধের কথা স্বীকার!

Spread the love

কলকাতা: সরকারি জমি জালিয়াতি ও বিক্রির চক্রের মূল রহস্য ভেদ করতে এবার বড়সড় পদক্ষেপ করল সিআইডি (CID)। দীর্ঘ ৮৮ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা…

কলকাতা: সরকারি জমি জালিয়াতি ও বিক্রির চক্রের মূল রহস্য ভেদ করতে এবার বড়সড় পদক্ষেপ করল সিআইডি (CID)। দীর্ঘ ৮৮ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় তাঁর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সিআইডি তাঁকে গ্রেফতার করার পর শুক্রবার আদালতে পেশ করে। আদালতে জমা দেওয়া নথিতে তদন্তকারীদের দাবি, জেরার মুখে অপরাধের কথা স্বীকার করেছেন সুমিত রায়। পাশাপাশি, এতদিন তদন্তে অসহযোগিতা করার কথাও তিনি কার্যত মেনে নিয়েছেন।

জমি কেলেঙ্কারির এই ঘটনায় চক্রের মূল পাণ্ডারা কীভাবে সরকারি জমি নিজেদের নামে ভুয়া দলিল তৈরি করে বিক্রি করত, সেই বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, জমি সংক্রান্ত বেআইনি ডিল বা দরকষাকষির জন্য একটি হোটেলের ঘর সবসময় বুক করা থাকত। সেখান থেকেই যাবতীয় লেনদেন চলত বলে অনুমান। এই ১৫ কোটি টাকা কোথা থেকে এল, এই চক্রের নেপথ্যে অন্য কোনো প্রভাবশালী যুক্ত রয়েছে কি না এবং সেই টাকার ভাগ কার কার কাছে যেত, এই সমস্ত প্রশ্নের উত্তর পেতেই এখন সুমিত রায়কে জেরা করে আরও গভীরে যাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

Advertisements


   


   

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *