বিয়ের পিড়িতে মিমি? টলিপাড়ার অন্দরে কান পাতলেই যা শোনা যাচ্ছে... - 24 Ghanta Bangla News
Home

বিয়ের পিড়িতে মিমি? টলিপাড়ার অন্দরে কান পাতলেই যা শোনা যাচ্ছে…

Spread the love

কলকাতা: টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে চর্চা বহুদিনের। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘ সময় তিনি সিঙ্গল থাকলেও, অন্দরের খবর অনুযায়ী,…

কলকাতা: টলিপাড়ার অন্যতম ব্যস্ত নায়িকা মিমি চক্রবর্তীকে নিয়ে চর্চা বহুদিনের। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীর্ঘ সময় তিনি সিঙ্গল থাকলেও, অন্দরের খবর অনুযায়ী, অবশেষে তিনি মনের মানুষ খুঁজে পেয়েছেন এবং চলতি বছরের ডিসেম্বরেই নাকি তাঁর বিয়ের পিঁড়িতে বসার কথা রয়েছে। যদিও নায়িকা নিজে এই বিষয়ে সরকারিভাবে কিছু জানাননি, তবে ইন্ডাস্ট্রির ফিসফাস, বিয়ের প্রস্তুতি নাকি বেশ জোরেশোরেই চলছে।

ইন্ডাস্ট্রির গুঞ্জন অনুযায়ী, মিমির হবু বর বিনোদন জগতের সঙ্গে কোনোভাবেই যুক্ত নন। তিনি পেশায় ভারতীয় নৌসেনায় (Indian Navy) কর্মরত। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে গোপনে প্রেমপর্ব চললেও, দুজনের কেউই বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। মিমির আপ্তসহায়ক জানিয়েছেন যে তাঁর কাছে বিয়ের কোনো আনুষ্ঠানিক তথ্য নেই, তবে ইন্ডাস্ট্রির খবর অনুযায়ী আগামী নভেম্বরেই আইনি বিয়ে সারতে পারেন নায়িকা।

কালিম্পংয়ে ডেস্টিনেশন ওয়েডিং

শোনা যাচ্ছে, ডিসেম্বরে পাহাড়ের কোলে ডেস্টিনেশন ওয়েডিং করবেন মিমি। যেহেতু তিনি নিজেই উত্তরবঙ্গের জলপাইগুড়ির মেয়ে, তাই জীবনের এই বিশেষ মুহূর্তটি কাটানোর জন্য তিনি পাহাড়কেই বেছে নিয়েছেন। ইতিমধ্যেই নাকি আত্মীয়-স্বজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পৌঁছে গেছে। এখন দেখার কবে তিনি তাঁর হবু বরকে অনুরাগীদের সামনে আনেন।

অভিনয় ও রাজনৈতিক সফর

মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করা মিমি ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে ‘পুপু’ চরিত্রের মাধ্যমে রাতারাতি আম বাঙালির ড্রয়িংরুমে পৌঁছে যান। এরপর ‘বাপি বাড়ি যা’ এবং ‘বোঝে না সে বোঝে না’ ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকা করেন। গত এক দশক ধরে টলিউডের অন্যতম সফল ও ব্যস্ত নায়িকা হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন তিনি। ২০১৯ সালে রাজনীতির মাঠে নামলেও বর্তমানে তিনি পুরোপুরি অভিনয়েই মনোনিবেশ করেছেন। পুজোতে আসছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তাঁর নতুন ছবি ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। সব মিলিয়ে প্রফেশনাল লাইফের সাফল্যের পাশাপাশি এবার মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের উত্তেজনার পারদ চড়ছে।

Advertisements


   


   

হবে অপেক্ষার অবসান? কেন ভারতে আজ পর্যন্ত কোনো কনসার্ট করেনি বিটিএস?

দেবের ‘দাদাগিরি’তে একমঞ্চে কুণাল-মদন-কৌস্তভ-নওশাদ! আড্ডায় যুযুধান নেতারা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *