NCPI: মমতা-ঋতব্রতর টানাটানির দিকে বিরাট আশা নিয়ে তাকিয়ে আছে কাকলি-সুদীপরা, কোন পথে NCPI | NCPI may take new decision after Election Commission decides on trinamool Congress
নয়া দিল্লি: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নাম আর প্রতীক নিয়ে দড়ি টানাটানি চলছে গত মে মাস থেকে। আসল তৃণমূল হিসেবে দলের সব অধিকার চায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। অন্যদিকে, অধিকার ধরে রাখতে বদ্ধপরিকর মমতা বন্দ্যোপাধ্যায় তথা কালীঘাট-শিবির। কিন্তু, এই দড়ি টানাটানির মাঝে আশা দেখতে শুরু করেছে এনসিপিআই। নিজেদের এনডিএ শরিক হিসেবে দাবি করা দল, যাদের স্বীকৃতি মেলেনি এখনও, তারা কেন তৃণমূলের মুখের দিকে তাকিয়ে?
তৃণমূলের পরাজয়ের পর বিদ্রোহ ঘোষণা করে দল ছাড়ার কথা বললেও, সংসদের খাতায়-কলমে ২০ জন সাংসদ এখন তৃণমূল কংগ্রেস সাংসদ হিসেবেই স্বীকৃত। তাঁদের কী গতি হবে, তা নিয়ে এখনও কোনও স্পষ্ট বার্তা নেই। এই অবস্থায় তাঁদের আশা সেই তৃণমূলকে ঘিরেই।
সবিস্তারে আসছে…