পুজোর আগেই চালু উইপ্রোর ক্যাম্পাস?
প্রশান্ত ঘোষ
প্রায় দেড় দশকের অপেক্ষার অবসান হতে চলেছে কিছু দিনের মধ্যে। নিউটাউনে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন হতে পারে পুজোর আগে। নির্মীয়মাণ ক্যাম্পাসের মূল বিল্ডিং–এর কাজ শেষ হওয়ার পরে এখন মূল গেট, সার্ভিস রোড, অ্যাপ্রোচ রোডের কাজ চলছে দ্রুত গতিতে। উইপ্রোকে জমি প্রদানকারী সংস্থা হিডকো ২১০ মিটার সার্ভিস রোড নির্মাণের কাজ করছে। সংস্থার এক আধিকারিক জানিয়েছেন, পুজোর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিউ টাউনে উইপ্রোর দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করতে পারেন। সে জন্য কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।