Suvendu Adhikari on Bageshwar Baba: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী?
বাগেশ্বর ধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পুড়িয়ে বিক্ষোভের ঘটনায় কড়া অবস্থান নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে বিক্ষোভকারীদের অবিলম্বে গ্রেপ্তারির নির্দেশ দিয়ে তোপ দাগলেন তিনি। ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি জ্বালিয়ে প্রতিবাদের ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। এই ইস্যুতে বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিয়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ ও অবিলম্বে গ্রেপ্তারের হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এ রাজ্যে তুষ্টিকরণের রাজনীতি আর বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। কী জানালেন মুখ্যমন্ত্রী শুনে নিন।