Jadavpur University-তে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নিয়োগ - 24 Ghanta Bangla News
Home

Jadavpur University-তে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নিয়োগ

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার নিয়োগ করছেন রাজ্যপাল। জানা গিয়েছে, বুধবার দুপুর ২টো নাগাদ ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে যোগ দিতে চলেছেন, দেবজিৎ দত্ত। অন্য দিকে ফিনান্স অফিসার পদে যোগ দিতে চলেছেন ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার কর্মসমিতির বৈঠকে আলোচনা হয় বলে জানা গিয়েছে। প্রশাসনের ওই দুই গুরুত্বপূর্ণ পদে স্থায়ী আধিকারিক নিয়োগের জন্য নিয়োগ কমিটিতে কর্মসমিতির প্রতিনিধি হিসেবে দু’জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *