Coochbehar Deadbody Recover: ঘরের ভিতর পড়ে বৃদ্ধের দেহ, ঝোপ থেকে উদ্ধার হল বৃদ্ধা | Coochbehar Deadbody Recover: One old man and woman deadbody recover from coochbehar - 24 Ghanta Bangla News
Home

Coochbehar Deadbody Recover: ঘরের ভিতর পড়ে বৃদ্ধের দেহ, ঝোপ থেকে উদ্ধার হল বৃদ্ধা | Coochbehar Deadbody Recover: One old man and woman deadbody recover from coochbehar

Spread the love

কোচবিহারে ভয়ঙ্কর ঘটনাImage Credit: Tv9 Bangla

রিয়া নমো দাসের রিপোর্ট

কোচবিহার: বাড়ির ভিতরেই খুন হয়ে গেলেন বৃদ্ধ। পরে একটি ঝোপ থেকে উদ্ধার করা হল তাঁর নিখোঁজ দেহ। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভার রামপুর-২ নম্বর অঞ্চলের দক্ষিণ রামপুর এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুনীল বিশ্বাস (৭০)। প্রাথমিকভাবে অনুমান, তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী জনকি বিশ্বাস। জানা গিয়েছে, বাড়ি থেকে প্রায় ২০ মিটার দূরে একটি ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় জনকির দেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল, দম্পতির মৃত্যুর নেপথ্যে কী কারণ এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। একই পরিবারের দু’জনের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় বিজেপি নেতা বলেন, “একটা মর্মান্তিক ঘটনা শুনেছি। খুনের খবর সামনে এসেছে। পুরো বিষয়টি প্রশাসন এসেছে। তারা খতিয়ে দেখছে। দুঃখজনক ঘটনা ঘটেছে।” সুনিল বিশ্বাসের ছেলে বলেন, “আমি সকালে বাজার থেকে এসে দেখি দরজা খোলা। তারপর দেখলাম বাবাকে কেউ খুন করেছে। আমি চাই যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের ফাঁসি হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *