West Bengal Live Update: ফের প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, সাত সকালে কাঁকুড়গাছিতে ইডির অভিযান | West Bengal News Live Suvendu Adhikari Humayun Kabir ED Mamata Banerjee Abhishek Banerjee Shamik Bhattacharya BJP TMC Update on 6 September
আজ ফের প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরের বাড়িতে হানা পুলিশের। ক্যামাক স্ট্রিট কাণ্ডে নোটিস দিতে এর আগে দুইবার প্রাক্তন বিধায়কের বাড়ি গিয়েছিল শেক্সপিয়র থানার পুলিশ। কিন্তু, নোটিস না দিয়েই ফিরতে হয়েছে পুলিশকে। আজ সকালে ফের হুমায়ুনের বাড়িতে পৌঁছয় পুলিশ। অবশেষে নোটিস গ্রহণ করেছেন প্রাক্তন আইপিএস। আগামিকাল দুপুর দেড়টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেবেন তিনি। অন্যদিকে, আজ সকাল থেকেই অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি। কাঁকুড়গাছিতে এক বহুতলে অভিযান চালানো হচ্ছে। কয়েক কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা তদন্তকারী সংস্থার। এদিকে, ফরাক্কায় ট্রায়াল রান সফল হলেও এখনও ট্রেন চলাচল শুরু হয়নি। দার্জিলিং মেল, শতাব্দী-সহ বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে।