মাত্র ৫২ বলেই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ফতিমাদের বিরুদ্ধে টানা পঞ্চম জয় হরমনপ্রীতদের - 24 Ghanta Bangla News
Home

মাত্র ৫২ বলেই পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত, ফতিমাদের বিরুদ্ধে টানা পঞ্চম জয় হরমনপ্রীতদের

Spread the love

২০২৬ সালের মহিলা এশিয়া কাপে ভারতীয় দলের দাপটের সামনে টিকতেই পারল না পাকিস্তান। আগেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেছিল ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় হরমনপ্রীত কৌরের দল। ম্যাচটি ঘিরে যথেষ্ট আগ্রহ থাকলেও ফল বদলাল না। টানা পঞ্চম বার পাকিস্তানকে হারাল ভারত। মাত্র ৫৫ রানে পাকিস্তানকে অলআউট করার পর মাত্র ৫২ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। ৭ উইকেটে জিতে গ্রুপ পর্ব শেষ করল টানা তিন ম্যাচ জয়ের হ্যাটট্রিক দিয়ে।

টি-টোয়েন্টিতে টানা পঞ্চম জয় ভারতের

দুবাইয়ে আয়োজিত এই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে টানা পঞ্চম জয়ের লক্ষ্যেই নেমেছিল ভারত। অন্য দিকে, ভারতের বিরুদ্ধে দীর্ঘ দিনের জয়ের খরা কাটানোর লক্ষ্য ছিল পাকিস্তানের। ২০২২ সালের অক্টোবরের পর থেকে ভারতের বিরুদ্ধে খেলা চারটি ম্যাচেই হেরেছিল পাকিস্তান।

ফের ব্যর্থ ফতিমা সানার দল

তবে এ বারও ভারতের বিরুদ্ধে জয়ের অপেক্ষা শেষ হলো না ফতিমা সানার (Fatima Sana) নেতৃত্বাধীন পাকিস্তানের। ম্যাচের শুরুতেই ভারতীয় বোলারদের দাপটে চাপে পড়ে যায় পাকিস্তান। মাত্র ৫৫ রানে গোটা দলকে গুটিয়ে দিয়ে ম্যাচ থেকে পাকিস্তানকে কার্যত ছিটকে দেন ভারতের বোলাররাই। এর পর ব্যাটাররা দ্রুত রান তুলে সহজ জয় নিশ্চিত করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *